৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
২০১৮ সালে গবেষণা খাতে ব্যয়ের দিক থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
গত ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ৪৫তম বার্ষিক প্রতিবেদন- ২০১৮ হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গবেষণা খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। তাদের ব্যয় ছিল ৩৮ কোটি ৭৬ লাখ টাকা।
গবেষণায় সর্বোচ্চ ব্যয় করা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইউনিভার্সিটি ৬ কোটি ৭৬ লাখ টাকা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ৫ কোটি ৫৬ লাখ টাকা, সোনারগাঁও ইউনিভার্সিটি ৪ কোটি ৮২ লাখ টাকা, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ৪ কোটি ৩৪ লাখ টাকা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ৩ কোটি ছয় লাখ টাকা ব্যয় করেছে।
২০ লাখ টাকা ব্যয় করা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ।
১০ লাখ টাকা ব্যয় করা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র ইউনিভার্সিটি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টাইমস ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এনপিআই ইউনিভার্সিটি ও নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D