১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিনী সেলিনা মোমেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেলিনা মোমেন সিলেট সদর উপজেলার বুড়জান, কালাগুল ও ছড়াগাঙ চা বাগানের শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। বাগানে বাগানে গিয়ে তিনি শ্রমিকদের জড়ো করে তাদের হাতে তুলে দেন কম্বল। শীতের মধ্যে কম্বল পেয়ে চা শ্রমিকরা কৃতজ্ঞতা জানান সেলিনা মোমেনের প্রতি। এসময় সেলিনা মোমেন এই শীতে গরীব শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D