৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
প্রায় আট বছর পর আবারও ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমান চলাচল শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
রবিবার (৫ জানুয়ারি) নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন তিনি।
সপ্তাহে তিন দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এর আগে, উড়োজাহাজ সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে এই রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান। এটি বিমানের ১৭তম রুট।
বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে শুরু হয়েছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা।
‘বোয়িং ৭৮৭-৯’ ড্রিমলাইনারে মোট ২৯৮টি আসন আছে। এর মধ্যে ২৪৭টি ইকোনমি ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ৩০টি বিজনেস ক্লাসের আসন রয়েছে বলে জানা গেছে।
প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। তাদের বহু দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D