আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই

৫ জানুয়ারি ২০২০, রোববার : ঝরে পড়লো আরও একটি নক্ষত্র। ইলমে হাদিসের উজ্জ্বল এক তারকা। আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। চলে গেলেন না ফেরার দেশে।

দেশের বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি— রাজিউন) রোববার বিকেল পৌণে ৫টায় অসুস্থ অবস্থায় হবিগঞ্জ থেকে সিলেট নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। রোববার বেশি অসুস্থতাবোধ করলে তাকে হবিগঞ্জ থেকে সিলেটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছিল। শেরপুরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৪ সালে হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাওলানা তাফাজ্জুল হক অন্যতম হাদিস বিশারদ ছিলেন।

জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস ছিলেন তিনি। এছাড়া তিনি মহিলাদের ইসলামী শিক্ষা বিস্তারে হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেছেন।

ইসলামী শিক্ষা বিস্তারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মৃত্যুতে সিলেটসহ গোটাদেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট