২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
কাজাখস্তানের আলামতি বিমানবন্দরের কাছে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। বেক এয়ারলাইনসের বিমানটির ৬০ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। খবর ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, যাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো উদ্ধার অভিযান চলছে।
এ দিকে এক বিবৃতিতে স্থানীয় প্রশাসন বলেছে, এই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
জানা গেছে, যাত্রীবাহী জেট বিমানটি শুক্রবার সকালে যাত্রী ও ক্রুসহ মোট ১০০ আরোহী নিয়ে আলামতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। বিমানটি আলামতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের দিকে যাচ্ছিল।
আলামতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর এটি নিয়ন্ত্রণ হারায় এবং একটি কংক্রিটের স্থাপনায় ধাক্কা খায়। পরে একটি দ্বিতল ভবনে আছড়ে পড়ে বিমানটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D