৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
ট্রেন চালকদের পর্যবেক্ষণে রাখতে বসার স্থানে সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রেলের দুর্ঘটনা রোধে ট্রেনের চালককে পর্যবেক্ষণে রাখার পক্ষে এই মত দিয়েছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, কমিটি দুর্ঘটনা রোধে লাইন ভালো করে দেখভাল করতে বলেছে। একই সঙ্গে ট্রেনের চালককে পর্যবেক্ষণে রাখার জন্য সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে।
বৈঠকে দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ট্রেন থামানোর পদ্ধতি চালুরও সুপারিশ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় ছাড়ার সুপারিশ করা হয়েছে। ট্রেনের সিগন্যাল এবং চালকদের কার্যক্রম মনিটরিংয়ে একাধিক পর্যবেক্ষক নিয়োগ করার বিষয়েও পরামর্শ দেওয়া হয় বৈঠকে।
বৈঠকে সভাপতিত্ব করেন এবিএম ফজলে করিম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন — রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, নাছিমুল আলম চৌধুরী, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D