১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাহেদ আহমদ : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মাদক ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধমূলক কার্যক্রম বন্ধের পাশাপাশি উন্নয়ন কাজ তরান্বিত হবে। তিনি বলেন খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ মানবসেবার সফল ও স্বনামধন্য একটি সংঘ। এই সংঘ দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নসহ সকলক্ষেত্রে অবদান রাখছে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১২২৮ কোটি বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। সেই সাথে পরিকল্পনা আব্দুল মান্নান এমপি এবং পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপির প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি এই বরাদ্দ থেকে নগরীর ২৭টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন,পানীয় জলের ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে বলে জানান।
তিনি আরো বলেন,অচিরেই মার্কাজ পয়েন্টকে নতুন আঙ্গিকে সাজানো হবে। নগরীর দক্ষিণ সুরমা রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা ও ধর্মী প্রতিষ্ঠান,ড্রেন সহ সকল উন্নয়নমূলক আজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডকে মডেল হিসেবে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন। মেয়র গত মঙ্গলবার রাতে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মাস ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাহিন আহমদ রুহেল’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- সিসিকের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিল,প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সাউথ সিটি স্কুলে এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ জিল্লুর রহমান,পূর্বালী ব্যাংক লিমিটেড দক্ষিণ সুরমা শাখার ম্যানেজার আবু হানিফা রনি,খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান,বিশিষ্ট মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী এম সাইদুর রহমান, রিয়াজ উদ্দিন রানা, স্টেশন রোড কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, এলজিইডি’র কন্ট্রাক্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আহমদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন-ভার্থখলা স্বর্ণালী সংঘের সভাপতি শিপল চৌধুরী, কায়¯’রাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি জহির হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন আহমদ সানি, জালালাবাদ সূর্যমুখী যুব সংঘের সাবেক সভাপতি এডভোকেট মামুন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাদী কমল, সংঘের সাবেক সভাপতি সমাজসেবী ইকবাল কামাল, হেলাল আহমদ, রুহেল আমীন, জিয়া উদ্দীন ওমর, রিফাত আহমদ, হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান।
বক্তব্য রাখেন সংঘের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবা সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার। অনুষ্ঠানে খোজারখলা পঞ্চায়িত কমিটির মুরব্বিয়ান ও সংঘের উপদেষ্টাবৃন্দ এবং দক্ষিণ সুরমার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D