১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণে এক হাজার ২২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসির মিলনায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় এ প্রকল্পসহ ৯টি প্রকল্প অনুমোদন প্রদান করা হয়েছে।
এদিকে বিকেলে নগর ভবনে জরুরী সংবাদ সম্মেলন করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানান।’
তিনি বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের ইতিহাসে এতো বড় প্রকল্প এর আগে অনুমোদন পায়নি। প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ব্যাপারে সবসময়ই সচেষ্ট। সিলেট নগরীর উন্নয়নে আমরা যে প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছিলাম, তা কোনো কাটছাঁট না করেই পাস করেছেন তিনি।’
সংবাদ সম্মেলনে আরিফ বলেন, ‘আমরা সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সাথে প্রকল্প বাস্তবায়ন করবো। সিসিকের কাউন্সিলর, কর্মকর্তাসহ সবাই ঘোষণা দিয়েছেন, প্রকল্প পাস করে আমাদেরকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, আমরাও এর মর্যাদা রাখবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টায় নগরীকে এগিয়ে নিতে চাই আমরা। নগরীর স্বার্থ দেখা শুধু মেয়রের কাজ নয়, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
বৃহৎ এই প্রকল্পের কাজে স্বচ্ছতা বজায় রাখতে কাজ শুরুর সাথে সাথে হলুদ সাইনবোর্ডে প্রকল্পের সব তথ্য, ঠিকাদারের তথ্য জানিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন মেয়র। এছাড়া প্রকল্পটি ৪ বছর মেয়াদে শেষ করতে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, সম্রাট কর, আব্দুল মুহিত জাবেদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D