৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের লক্ষ্য গ্রামকেন্দ্রিক উন্নয়ন। যাতে তৃণমূল জনগোষ্ঠীরা সুফল পায়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে গণভবনে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুকের সঙ্গে বিদায়ী সাক্ষাতে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এসব জানান।
তিনি বলেন, সাক্ষাৎকালে দেশের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রবৃদ্ধি এখন ৮ দশমিক ১৫ শতাংশ, মাথাপিছু আয় ১৯০৯ ইউএস ডলার এবং দারিদ্র্যের হার কমে ২০ শতাংশে নেমে এসেছে।
এ সময় বিদায়ী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ উন্নয়ন সম্ভব হয়েছে। তুরস্ক বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়।
সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন ও সহযোগিতার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D