মন্ত্রী নাসিমের শ্বাসরুদ্ধকর ৩৩ মিনিট

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

Manual6 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সচিবালয় থেকে বের হওয়ার সময় লিফটে ৩৩ মিনিট আটকে ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটের ভেতর আটকে যান তিনি।

Manual3 Ad Code

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে লিফট ভেঙে তাকে বের করে আনা হয়। এর আগে দাপ্তরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

সচিবালয়ে দায়িত্বরত সিনিয়র পুলিশ সুপার (এসপি) জুলফিকার  এ তথ্য নিশ্চিত করে বলেন, ৩৩ মিনিট পরে লিফটের এক অংশ খুলে মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে, তিনি সুস্থ রয়েছেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ে থাকায় স্বাস্থ্যমন্ত্রীর লিফটে আটকে পড়ার বিষয়টি কারো নজরে আসেনি। ৩৩ মিনিট পরে কর্মচারীরা টের পেলে দরজা ভেঙে উদ্ধার করা হয় তাকে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code