খালেদা জিয়া’র জামিন খারিজের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : আটক ৩

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

খালেদা জিয়া’র জামিন খারিজের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : আটক ৩

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা একটায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া একটায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের নেতৃত্বে মিছিলটি নগরীর বন্দরবাজার ও সুরমা পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ইমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মোঃ আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব,  জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, যুবদল নেতা লিটন আহমদ, ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, জামাল আহমদ খান’সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিন নেতাকর্মী আটক

এসময় মিছিল থেকে তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম দেবাশিস দাশ গুপ্ত দেব। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক ছিলেন। তবে অপর দুই জনের নাম পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদল ও ছাত্রদলের মিছিল

বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করার প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের সদস্য ছাত্রনেতা লিটন আহমদ, নাসির উদ্দিন রহিম, জামাল আহমদ খান, সুহেল ইবনে রাজা, আব্দুস সালাম টিপু, রাহাত আহমদ টিপু, উজ্জল চন্দ্র, নির্ঝর রায়, মাহবুবুল আলম সৌরভ, রুম্মান আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, মোতালেব পাশা, জইনুউদ্দিন, মিজান চৌধুরী প্রমুখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। কেবলমাত্র দেশনেত্রী’র নির্দেশেই জাতীয়তাবাদী শক্তি এখনও শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে। বক্তারা অবিলম্বে বেগম জিয়াসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট