২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা।
বিবিসি বিশ্ব সংবাদে জানায়, নিউ জার্সির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২ টার পরপর স্থানীয় একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে এগিয়ে গেলে তাদের গুলিতে পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।
দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয়। পরে সেখান থেকে পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে। এ সময় হামলাকারীদের সঙ্গে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত ৫ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ২ জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। রাজ্য কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করছে না।
রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্র বহন করছিল, বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে শত শত রাউন্ড গুলি ছোঁড়ে।
জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানিয়েছেন, নিহত পুলিশ কর্মকর্তা জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D