২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হওয়া শুনানিতে দেশের হয়ে অবস্থান পরিষ্কার করছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেতা অং সান সু চি।
এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় স্তব্ধ হয়ে বসে ছিলেন মিয়ানমারের প্রতিনিধি অং সান সু চি।
ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, আন্তর্জাতিক আদালতের শুনানি থেকে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানো বন্ধ করতে মিয়ানমারকে আহ্বান জানানো হয়। শুনানির প্রথম দিন এই আহ্বানের সম্মুখীন হন মিয়ানমারের প্রতিনিধি অং সান সু চি।
হেগের আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলায় এ দিন রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। এ সময় স্তব্ধ হয়ে বসে ছিলেন সু চি।
প্রথম দিনের শুনানিতে গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবাকার তাম্বাদৌ আন্তর্জাতিক আদালতের বিচারকদের উদ্দেশে বলেন, মিয়ানমারকে এ রকম নির্দয় হত্যাযজ্ঞ বন্ধ করতে বলুন। তাদের বর্বরতা বন্ধ করতে বলুন, যা আমাদের সবার বিবেককে নাড়া দিচ্ছে। মিয়ানমারকে তাদের নিজেদের লোকদের ওপর গণহত্যা চালানো বন্ধ করতে বলুন।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশাল সামরিক অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এতে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ওই রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মূলত এই অভিযান নিয়েই ১০ থেকে ১২ ডিসেম্বর আন্তর্জাতিক আদালতের শুনানিতে অংশ নেবেন সু চি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D