১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ব্রিটেনের বর্তমান পার্লামেন্টে আইন প্রণেতা হিসেবে রয়েছেন বিরোধী লেবার পার্টি থেকে তিন ব্রিটিশ বাংলাদেশী নারী- রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক। পরবর্তী সাধারণ নির্বাচনেও এই তিন এমপির মনোনয়ন চূড়ান্ত। তাদের বাইরে আরও চার জন বাংলাদেশী বংশোদ্ভূত নারী এমপি হওয়ার লড়াইয়ে নেমেছেন।
এদের মধ্যে ডাঃ আনোয়ারা আলী কনজারভেটিভ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর রাবিনা খান ও কার্ডিফের সাবেক কাউন্সিলর বাবলিন মল্লিক। এদিকে পূর্ব লন্ডনের পপলার ও লাইম হাউজ থেকে আপসানা বেগম লেবার পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
ব্রিটেনে সর্বশেষ সাধারণ নির্বাচন হয়েছে ২০১৭ সালের ৮ জুন। সেই হিসেবে ২০২২ সালের ৫ মে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ব্রেক্সিট সঙ্কটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বরিস জনসন ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন এগিয়ে আনতে পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করতে চান তিনি।
এদিকে বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে আগেই বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নিলে তাতে সম্মত হবে তারা। সব মিলে ব্রিটেনে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
বাংলাদেশী বংশোদ্ভূত রোশনারা আলী লন্ডনের বেথনাল গ্রিন ও বো আসন থেকে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে আসছেন ২০১০ সাল থেকে। ব্রিটিশ পার্লামেন্টের এই প্রথম বাংলাদেশী নারী আইনপ্রণেতা এবারও তার দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশী অধ্যুষিত তার নির্বাচনী এলাকাটি লেবার পার্টির নিরাপদ আসন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D