২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯
রাহুল গান্ধী এবং বিরোধী নেতাদের প্রতিনিধিদল যারা শ্রীনগরে সফর করতে ও সেখানকার জনগণের সঙ্গে দেখা করতে কাশ্মীর উপত্যকা সফরের চেষ্টা করেছিলেন তাদের বিমানবন্দর থেকেই দিল্লী ফেরত পাঠায় জম্মু-কাশ্মীর প্রশাসন। প্রশাসনের এমন পদক্ষেপকে বেআইনি বলে বুধাগাও ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ জানান রাহুল গান্ধী নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
কাশ্মীর উপত্যকার পরিস্থিতি মূল্যায়নের জন্য, ভারতের বিরোধী প্রতিনিধি দল কাশ্মীর সফর করতে যাচ্ছিলেন, আগে থেকেই সেখানে যেতে বারণ করেছিল মোদীর বিজেপি সরকারের কাশ্মীর প্রশাসন। গত ৫ই আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে বিশ্ব থেকে কার্যত কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছে বিজেপি।
কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ ৪ শতাধিক রাজনৈতিক নেতাকর্মীদের আটক করে রেখেছে নিরাপত্তা বাহিনী। এর পরে দেশটির একাধিক নেতা কাশ্মীরে প্রবেশ করতে চাইলে তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়। শনিবার রাহুল গান্ধী নেতৃত্বাধীন বিরোধী প্রতিনিধি দলের মধ্যে কংগ্রেস, সিপিআই-এম, সিপিআই, আরজেডি, এনসিপি, টিএমসি এবং ডিএমকে-এর ১১ নেতা কাশ্মীর সফরে যান, তাদেরও ঢুকতে দেয়া হয়নি শ্রীনগরে।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদকে এই নিয়ে দুবার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তিনি কাশ্মীরে মোদীর পদক্ষেপকে গণতন্ত্র হত্যার শামিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তারা আমাদের ভেতরে প্রবেশ করতে দিল না, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক। কাশ্মীর উপত্যকার পরিস্থিতি আমি শব্দে প্রকাশ করতে পারব না। আমরা রাজ্যটিতে প্রবেশ করতে চাই এবং সেখানকার পরিস্থিতি দেখতে চাই।’
‘কাশ্মীর পরিস্থিতি দেখতে চাওয়াটাই আমাদের সেখানে প্রবেশ করতে অনুমোদন না দেয়ার কারণ। এটা গণতন্ত্রের হত্যা, নেতারা বন্দি আছেন। কাশ্মীর এবং কারগিলকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, আর এটাই সেখানের পরিস্থিতি’ বলে যোগ করেন আজাদ।
এ দিকে, শনিবার কর্মকর্তারা জানায়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জে-কে সরকারের প্রধান সচিব, রাজ্য সরকারের মুখপাত্র, রোহিত কানসাল বলেন, ‘সীমান্ত সন্ত্রাসবাদের হুমকি এখনো অব্যাহত রয়েছে। সুরক্ষা বাহিনী উচ্চ সতর্কতা বজায় রাখছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D