বিশ্ব শিশু দিবস আজ

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

Manual4 Ad Code

আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। এ বছরে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আসুন হাতে হাত মিলিয়ে বিশ্বের শিশুদের রক্ষা করি’।

Manual7 Ad Code

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ রূপকার। আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব।

Manual5 Ad Code

তিনি বলেন, বিশ্বের সব শিশুর অধিকার সংরক্ষণের বিষয়টি উপলব্ধি করে জাতিসঙ্ঘে শিশু অধিকার সনদ গৃহীত হয়েছে। বাংলাদেশও এ সনদে অনুস্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম। বর্তমান সরকার শিশুদের জন্য জাতীয় শিশুশ্রম নিরসননীতি ২০১০ ও জাতীয় শিশুনীতি ২০১১ প্রণয়ন করেছে।

Manual3 Ad Code

রাষ্ট্রপতি বাণীতে বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা, বিনোদনের কোনো বিকল্প নেই। সরকার জাতিসঙ্ঘ সনদ অনুযায়ী শিশু অধিকার সংরক্ষণ, শিশুর জীবন ও জীবিকা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচি পরিচালনাসহ শিশু নির্যাতন বন্ধ, বিশেষ করে কন্যাশিশুদের বৈষম্য বিলোপ সাধনে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপনে গৃহীত কর্মসূচি শিশুদের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সব শিশু স্নেহ, মমতা ও নিরাপদে বেড়ে উঠুক আজকের দিনে এই আমার একান্ত প্রত্যাশা।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code