২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৯
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্য প্রত্যাহার ও রাষ্ট্রদূতকে বরখাস্ত করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে পুনরায় বিবেচনা করতে আহ্বান করেছে ভারত। বৃহস্পতিবার (৮ আগস্ট) কাশ্মীর সংক্রান্ত সিদ্ধান্তকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ইসলামাবাদকে দ্বি-পাক্ষিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত আরেকবার পর্যালোচনা করতে বলে।
কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ায় বুধবার, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং একটি পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছিল পাকিস্তান। যার মধ্যে ভারতের সাথে সম্পর্ক হ্রাস করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করাও অন্তর্ভুক্ত ছিল।
পাকিস্তানের এই পদক্ষেপের পেছনে ‘স্পষ্টতই বিশ্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি উদ্বেগজনক চিত্র পেশ করার’ উদ্দেশ্য বিদ্যমান বলে বিস্তারিত এক বিবৃতির মাধ্যেমে অভিযোগ করে ভারত সরকার। পাকিস্তানের দ্বারা উত্থাপিত কারণের তথ্যগুলোর সমর্থনযোগ্য কোন ভিত্তি নেই বলে। পাকিস্তানের ৫টি পদক্ষেপের বিরুদ্ধে ভারতও ৫টি জবাব দিয়েছে।
১. প্রতিবেদনগুলোতে আমরা দেখেছি যে, পাকিস্তান ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কিছু একতরফা পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে আমাদের কূটনৈতিক সম্পর্কের অবনতি। এই ব্যবস্থার পেছনে উদ্দেশ্যটি অবশ্যই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উদ্বেগজনক চিত্রটা বিশ্বের কাছে উপস্থাপন করা। পাকিস্তান যে কারণগুলো উল্লেখ করেছে সেগুলো বাস্তব সমর্থনযোগ্য না।
২. জম্মু ও কাশ্মীরের উন্নয়নের সুযোগগুলিকে প্রসারিত করার প্রতিশ্রুতি হিসেবে ভারত সরকার এবং সংসদ কর্তৃক সাম্প্রতিক সিদ্ধান্ত দ্বারা সংবিধানের একটি অস্থায়ী বিধানকে তুলে দেয়া হয়েছে। রদ করা বিধানের প্রভাবে অঞ্চলটিতে লিঙ্গ এবং আর্থ-সামাজিক বৈষম্য ছিল, যা অপসারণে এই সিদ্ধান্ত। এখন থেকে জম্মু ও কাশ্মীরের সব মানুষের জীবিকা নির্বাহের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নতির সুফল আসার প্রত্যাশা করা হচ্ছে।
৩. জম্মু-কাশ্মীরের মানুষদের জীবনযাত্রার উন্নয়ন ও বৈষম্যের অবসানে নেয়া যেকোন উন্নয়নমূলক উদ্যোগ পাকিস্তানে নেতিবাচকভাবে প্রভাব ফেলবে তাতে অবাক হবার মতো কিছু নেই। পাকিস্তান তাদের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ন্যায্যতার জন্য এই ধরনের আবেগকে ব্যবহার করেছে।
৪. ধারা ৩৭০ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সংবিধান সর্বদা একটি সার্বভৌম বিষয় ছিল, আছে এবং থাকবে। এতে হস্তক্ষেপের চেষ্টায় যেকোন ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া কখনই সফল হবে না।
৫. গতকাল পাকিস্তানের ঘোষিত পদক্ষেপের জন্য ভারত সরকার আফসোস করেছে এবং কূটনৈতিক যোগাযোগের জন্য সাধারণ পথটা যাতে সংরক্ষণ করা যায় সেজন্য পাকিস্তান সরকারকে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D