১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯
শাহেদুর রহমান জুনেদ : সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল সেরা “সেফ ” বাচাই টুর্নামেন্ট প্রতিযোগিতা। আর তাথেই সেরা “সেফ ” অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী নাগরিক, সিলেটের কৃতি সন্তান মোঃ আব্দুর রহিম। প্যারিসের বিখ্যাত ক্লাব “আর্জেন্টাইল” প্রতি বছরের ন্যায় এবারও খাবারের গুনগত মান নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে, ইল দো ফ্রন্স, ইউরোপ, আফ্রিকা ও মধ্য এশিয়ার বেশ কিছু টিম অংশ গ্রহন করে।স্বনামধন্য “আর্জেন্টাইল ক্লাব” টুর্নামেন্টের নিয়মানুযায়ী বিভিন্ন রেস্টুরেন্টের খাবার অর্ডার করে এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে খাবারের গুনগত মান ও টেস্ট যাচাই-বাছাই করে ইন্ডিয়ান খাবারের মান সবচেয়ে ভালো ও টেস্টি হিসেবে সবার পছন্দ হয়।
টুর্নামেন্টের বিচারক মন্ডলী সবদিক বিবেচনা করে ইন্ডিয়ান রেস্টুরেন্টের “সেফ” মোঃ আব্দুর রহিম কে “সেরা সেফ”-র সম্মাননা স্বরুপ অ্যাওয়ার্ড প্রদান করে। মোঃ আব্দুর রহিমের গ্রামের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনায়। প্রায় এক যুগের বেশী সময় ধরে তিনি ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করছেন। ফ্রান্সে আসার পর বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্টে তিনি কাজ করেন। প্রথম জীবনে ধোয়া মুছার কাজ দিয়ে শুরু করলে ও আস্তে আস্তে তিনি তান্দুরী সেফ এবং পরবর্তীতে মেইন সেফের কাজ শুরু করেন। বিগত কয়েক বছর যাবৎ প্যারিসের ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাড়ায় তিনি একজন ভাল “সেফ” হিসেবে পরিচিতি লাভ করেন। উল্লেখ্য, প্রায় চার বছর আগে ও আরেকটি সংস্থার পক্ষ থেকে তিনি সেরা “সেফে”র সম্মাননা পুরুস্কার পেয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D