২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন তামিল অভিনেতা কমল হাসান। গতকাল রোববার নিজ দলের প্রার্থীর নির্বাচনী প্রচারে নেমে এ কথা বলেন তিনি।
তামিলনাড়ু রাজ্যের একটি রাজনৈতিক দল মাক্কাল নিধি মায়াম, যা কমল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত। গতকাল প্রচারে গিয়ে সরাসরি কংগ্রেস পরিবারকে আক্রমণ করে কমল হাসান বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ; তার নাম নাথুরাম গডসে। মুসলিম ভোটারদের কথা মাথায় রেখে একথা বলছি না। গান্ধীর খুনের কথাই এতদিন পরে তুলছি।’
৬৪ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ভারতের অধিকাংশ মানুষ চান পতাকার তিন রঙ বজায় থাকুক। ভারতীয় হিসেবে আমি গর্বিত। বুক চাপড়ে একথা বলতে পারি।
কমল হাসান বলেন, ‘অতীতে, হিন্দু ডানপন্থী দলগুলো সহিংসতায় লিপ্ত হতো না। তারা বিরোধীদের সঙ্গে একটি সংলাপ রাখতো। কিন্তু এখন তারা সহিংসতার আশ্রয় নিয়েছে।’
২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর এবার প্রকাশ্যেই নাথুরাম গডসের পক্ষে বলছে বিজেপির একাংশ। নাথুরাম গডসের মন্দিরও তৈরির চেষ্টা হয়েছে।
কমল হাসানের দল এমএনএম ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। রাজ্য বিধানসভার একটি আসনের উপনির্বাচনে এবার এমএনএম লড়াই করছে টর্চ প্রতীক নিয়ে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D