২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
ওয়েলিংটন : নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের জন্য ধর্মীয় একটি সেবা খোলা হয়েছে। যদিও অনেক আগ থেকেই এমন একটি সেবা খোলার পরিকল্পনা ছিল কিন্তু বর্তমানে এমন এক সময় এটি চালু হল যখন ক্রাইস্টচার্চের হামলার পর বিশ্ববিদ্যালয়টির মুসলিম কর্মকর্তা এবং শিক্ষার্থী গণ একটি বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়টির ধর্ম গুরু হুগসন বলেন, ‘অনেক লোকজনের সাথে একসাথ হয়ে কাজ করার জন্য কিছু সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা আরো দুই বা ততোধিক প্রতিনিধির সংযুক্তির মাধ্যমে এর আওতা বাড়িয়েছি। আমরা এর সাথে স্থানীয়দের সাথে সাথে ক্যাথলিক খ্রিষ্টানদের কে যুক্ত করেছি এবং একই সাথে মুসলিমদের সাথে ঐক্য গড়ে তুলেছি।’
তিনি বলেন, ‘ওটাগোতে মুসলিমদের ধর্ম সম্পর্কীয় বিষয় সমূহ এখানে যুক্ত করার জন্য আমরা বেশ কয়েক বছর যাবত কাজ করে আসছিলাম। কিন্তু মার্চ মাসের ১৫ তারিখে সন্ত্রাসী আক্রমণের পর এর কার্যক্রম চালু করা কতটা গুরুত্ব বহন করবে সে সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না।’
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে উগ্র খ্রিস্টানপন্থী সন্ত্রাসী ব্রেন্টন হ্যারিসন টারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসলিম কে হত্যা করেছিল।
ওটাগো বিশ্ববিদ্যালয়ে মুসলিম ধর্মীয় সেবা সংযুক্ত করার মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের একই সাথে স্বেচ্ছাশ্রম এবং আধ্যাত্মিক সেবা দেয়া হবে।
আর এ সেবা দেয়ার জন্য রাজনীতি বিজ্ঞানের অবসর প্রাপ্ত অধ্যক্ষ এবং আফগানিস্তানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. নাজিব লাফ্রেই সহ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নিযুক্ত মালয়েশিয়ার সাবেক হাই কমিশনার সালমা কাশিম কে নিযুক্ত করা হয়েছে।
সালমা কাশিম বলেন, তিনি এ দায়িত্বে নিযুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান অনুভব করছেন এবং তিনি বিশ্বাস করেন তার যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি শিক্ষার্থীদের সহায়তা করতে পারবেন।
তিনি আরো বলেন, ‘একটি বিদেশী দেশে ২০ বছরেরও অধিক সময় কাটিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার ফলে তিনি নিউজিল্যান্ডের শিক্ষার্থীদের সম্পর্কে আরো অধিক ভাবে অবগত থেকে তার কাজ চালিয়ে যেতে পারবেন।’
ড. নাজিব লাফ্রেই বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম সহায়তাকারী হিসেবে নিযুক্ত হয়ে তিনি খুবই উদ্দীপ্ত।
তিনি বলেন, ‘ওটাগো বিশ্ববিদ্যালয়ে কয়েকশত মুসলিম শিক্ষার্থী অধ্যয়নের পাশাপাশি নিজেদের কাজ করেন এবং তারা এখানে তাদের পরিবার, সমাজ থেকে অনেক দূরে অবস্থান করছেন। তাদের জন্য এই সহায়তা কেন্দ্র খোলার অন্যতম কারণ হচ্ছে- একজন মুসলিমের জন্য ঠিক যে ধরনের সহায়তা বা সমর্থন প্রয়োজন তা যাতে তাদের নিকট পৌছিয়ে দেয়া যায়।’
তিনি বলেন, ‘এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে এখানকার মুসলিমরা ছোট বড় যে ধরনের সমস্যার মধ্যে পতিত হয় তা থেকে তাদের উত্তরণ করা।’
‘Muslim University Students Association’ এর ভাইস-প্রেসিডেন্ট নাসের তামিমি বলেন, মুসলিম শিক্ষার্থীদের জন্য এধরনের আয়োজন একটি ইতিবাচক পদক্ষেপ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের একজন মুসলিম নেতা থাকবে তা আসলেই ভালো একটি কাজ, বিশেষত নতুন এবং স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাদের সাথে এখানকার সমাজের তেমন একটা যোগাযোগ নেই তাদের জন্য এটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।’
নাসের তামিমি আরো বলেন, ‘ভবিষ্যতের বছর সমূহে ওটাগোর মুসলিমদের জন্য এটি ভালো কোন পরিবর্তন নিয়ে আসবে।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ইসলাম ধর্ম সংখ্যালঘুদের ধর্ম হিসেবে অবস্থান করছে। দেশটিতে ১৯০০ সালের প্রথম থেকে দক্ষিণ এশিয়া এবং পূর্ব ইউরোপ থেকে কিছু সংখ্যক মুসলিম অভিবাসী হয়ে আগমনের পর থেকে ইসলাম দেশটির সংস্কৃতির অন্যতম অংশ হয়ে উঠেছে।
সূত্র: এবাউটইসলাম ডট নেট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D