২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নিহতরা হলেন- ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল এবং ওমর ফারুক। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উপ- প্রধান তারেক আহমেদ রবিবার (১৭ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন। খবর বাংলা ট্রিবিউন।
তিনি বলেন, আমরা এখনও জাকারিয়া ভুইয়া নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছি না। আমি এখন (রবিবার সকালে) মর্গের সামনে আছি, জাকারিয়া ভুইয়াকে চেনেন এমন একজনকে নিয়ে। আমি পুলিশকে অনুরোধ জানিয়েছি— জাকারিয়ার মরদেহ সেখানে আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তিকে যেন মর্গে ঢুকতে দেওয়া হয়। আশা করি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।
তারেক আহমেদ আরও জানান, গুরুতর আহত লিপির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অন্যদিকে, আহত রুবেল ও মোতাচ্ছের ভালো আছেন।
কূটনীতিক তারেক আহমেদ বলেন, নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। কেউ যদি লাশ দেশে নিয়ে যেতে চান, তারা সহায়তা দেবেন।
তিনি জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন নিউ জিল্যান্ডের নাগরিক। মোজাম্মেল ও ওমর ফারুক বাংলাদেশি নাগরিক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D