২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চে দুটি মসজিদে হামলাকারীর পরিচয় মিলেছে। সে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন টারান্ট। শুধু নৃশংসতাই চালায়নি সে, ১৭ মিনিটের ওই বর্বর হামলা ব্রেনটন ফেসবুকে সরাসরি প্রচারও করেছে।
ধারণা করা যাচ্ছে, নিজের মাথায় ক্যামেরা বসিয়ে ব্রেনটন এই হামলা সরাসরি প্রচার করেছে।
শুক্রবার জুমার নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। এ ছাড়া অনেকে আহত হয়েছেন।
নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, হামলাকারী নিজেকে ব্রেনটন টারান্ট বলে পরিচয় দিয়েছে। ২৮ বছর বয়সী এ শেতাঙ্গ অস্ট্রেলীয় বংশোদ্ভূত। সেন্টারবারি পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তারা অপসারণে কাজ করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘটনাটির চরম দুঃখজনক যে ফুটেজ অনলাইনে ঘুরছে, সে ব্যাপারে অবগত আছে পুলিশ। আমরা লিংকটি শেয়ার না করার বিনীত অনুরোধ করছি।’ সংবাদ মাধ্যমটি বলছে, বন্দুকধারী যখন ডিনস অ্যাভিনিউয়ের আল-নূর মসজিদের কাছে আসে তখন সরাসরি প্রচার শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D