২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ওই মসজিদে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। এই হামলার পর একজনকে আটক করেছে পুলিশ। সময় টিভি
বাংলাদেশ সময় শুক্রবারের (১৫ মার্চ) ওই হামলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন ও নিউজিল্যান্ডে বাংলাদেশ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগাযোগ হয়েছে। এ ঘটনার পর তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও এ ঘটনার পর ক্রিকেটাররা হোটেলে চলে গেছেন। বিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন, শনিবারের ম্যাচ বাংলাদেশ খেলবে কি না এই বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D