২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে) ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এসময় কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পশ্চিম ইকুয়েডরের কাছাকাছি গুয়াকুইল শহরে প্রথম ভূকম্পন অনুভূত হওয়ার ২৫ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ছয়জন আহত হয়েছেন। দু’টি স্বাস্থ্য কমপ্লেক্সসহ ছয়টি বাড়ির ক্ষতি হয়েছে।
দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর ও টানেল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে।
প্রতিটি রাজ্যে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D