২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
শেখ হাসিনা সরকারের নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডা. দীপু মণি শিক্ষা মন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করা নাহিদ বাদ পড়েছেন।
একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ। নতুন মন্ত্রীদের শপথের জন্য রোববার সকাল থেকেই প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ। আলাদা আলাদা ফাইল ও শপথ ফোল্ডার প্রস্তুত করার পাশাপাশি ফোন করে জানানো হয় মন্ত্রিসভার হবু সদস্যদের।
পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন মন্ত্রিসভায়। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন টানা তৃতীয়বারের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়।
নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসন থেকে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনেও তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
টানা দশ বছর মন্ত্রীর দায়িত্বে থাকা নাহিদ নানা কারণে সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে, পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে বিগত পাঁচ বছরজুড়েই সমালোচিত ছিলেন শিক্ষামন্ত্রী নাহিদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D