এই নির্বাচন বিশ্বব্যাপী প্রশংসিত কেউ প্রত্যাখ্যান করেনি, আমরা সফল : সিইসি

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

এই নির্বাচন বিশ্বব্যাপী প্রশংসিত কেউ প্রত্যাখ্যান করেনি, আমরা সফল : সিইসি

Manual8 Ad Code

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। এমনকি নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মন্তব্য করেনি। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা।

সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বৃহস্পতিবার বিকেলে ইসি সচিবালয় আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। নির্বাচন যখন শেষ হলো তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি (সম্প্রদায়) থেকে আমাদের এ নির্বাচনের ব্যাপারে তারা কমেন্ট করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এ নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি।’

সিইসি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। সেখান থেকে শীতের হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে আমাদের কাছে এখানে চলে এসেছে। কী আসেনি? এসেছে?’

উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উত্তর, ‘হ্যাঁ’।

উপস্থিতির উদ্দেশে সিইসির পুনরায় প্রশ্ন- ‘সেটা কেমন করে হলো? পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে?’

উপস্থিতির সমস্বরে উত্তর- ‘না’।

কেএম নূরুল হুদা ব্যাখা দিয়ে তখন বলেন, ‘কারণ, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য।’

Manual3 Ad Code

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রসংশা করে সিইসি আরো বলেন, ‘ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, সিক্ত সচিব, যার দক্ষ নেতৃত্বে এতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো।’

এ সময় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।

বাসসের খবরে বলা হয়- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, বিশ্ব সম্প্রদায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করেছে, কেউ প্রত্যাখ্যান করেনি।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘নির্বাচন শেষে পৃথিবীর বিভিন্ন জায়গা ও বিভিন্ন কমিউনিটি থেকে এই নির্বাচনের ব্যাপারে তাদের অভিমত ব্যক্ত করেছেন। এই নির্বাচনকে তারা সফল নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোন দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেনি। কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন মন্তব্য করেনি। সবাই এ নির্বাচনের প্রশংসা করেছে। এটি ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সবার সফলতা’

‘সফলভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটি কাজ। আমি বারবার বলেছি, এ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, এটি সারা বিশ্বের জন্য। সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি।’

ইসি সচিবালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘পৃথিবীর কোন দেশ, কোন সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেনি, এটা আপনাদের বিজয়। এটা আপনাদের স্বার্থকতা। এটা আপনাদের সাফল্য, সবার সাফল্য।’

Manual8 Ad Code

দক্ষতার সঙ্গে সুযোগ্য নেতৃত্বে সংসদ নির্বাচনের মতো বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন করায় তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code
Manual3 Ad Code