২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮
অবাধ, নিরপেক্ষ, স্বাভাবিক ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশে ভোটারদের ভোটদানের সুযোগ দিতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ।
শনিবার কমনওয়েলথের ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ১১তম সাধারণ নির্বাচনের আগের দিন শনিবার এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই আহ্বান জানিয়েছেন।
জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশের জনগণের জন্য শুভ কামনা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বিবৃতিতে গত কয়েক সপ্তাহের নির্বাচনী সহিংসতা এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও সমর্থকদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
হুমকি ও ভয়মুক্ত রাজনৈতিক ভোটবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন কমনওয়েলথের মহাসচিব। নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল এবং পক্ষকে শান্তিপূর্ণভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে জ্যেষ্ঠ দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D