২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান হয়। জাতিসংঘের মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিবৃতি দেন।
আন্তেনিও গুতেরেসআন্তেনিও গুতেরেসজাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানান। আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান হয়। জাতিসংঘের মহাসচিবের পক্ষে তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব আসন্ন ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়। ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ বোধ করেন এবং আস্থা অনুভব করেন। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাঁদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা পান।
জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে ২১ ডিসেম্বর এক নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল, ‘ক্ষমতাসীনদের হাতে বিরোধীদলীয় প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ধরপাকড়ের শিকার হচ্ছেন। আপনি কি এখনো বিশ্বাস করেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, যেখানে আইনের বিধিবিধানের কথা বলে বিরোধী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হচ্ছে?’
এই প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি আগেই আপনাদের বলেছি, আমরা এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা নির্বাচনী সহিংসতা ও বিরোধীদের গ্রেপ্তারের খবরে উদ্বিগ্ন। অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য সব পক্ষকে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাই। এই পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব প্রার্থীর অবাধ ও নির্বিঘ্ন প্রচারের পথ নিশ্চিত করবে। বাংলাদেশের মানুষ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে যেন আস্থা বোধ করে। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাঁদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা পান।’
এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বৃহস্পতিবার এক টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।’
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।
ওই বার্তায় তিনি আরো বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সব বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D