২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।হামলায় প্রায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এছাড়া হোটেলের নিচে থাকা ১৬টি গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা।
হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয়।
তাৎক্ষণিকভাবে, আইনশৃঙখলা বাহিনীকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাননি।
যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, অতর্কিত ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা থানা নির্বাহী অফিসার, পুলিশের ওসিকে জানালেও কোনো ধরনের সাড়া পাইনি। গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়?
এ ঘটনায় সাংবাদিক ইয়াসিন জানান, আমরা কয়েকজন চা খাওয়ার জন্য হোটেল থেকে নিচে নামতে যাই। এ সময় সিঁড়ি থেকেই শোনা যায় নিচে হট্টগোলের শব্দ। আমরা প্রথমে মনে করেছি আরও নতুন কোনো সাংবাদিক হয়ত হোটেলে আসছে তাদের জন্যই এই হট্টগোল।
তিনি জানান, কিন্তু একটু নিচে গিয়ে দেখি রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ মুখোশপরা কয়েকজন যুবক উপরের দিকে হামলার জন্য আসছে। আমরা তাৎক্ষণাৎ সেখান থেকে দৌঁড়ে উপরে উঠে যায়। এরপর সন্ত্রাসীরা প্রায় ঘণ্টাখানেক হামলা-ভাঙচুর চালায়। এ সময় আমাদের ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D