গোলাপগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

গোলাপগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টায় বাদেপাশা ইউনিয়নের রাকুয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করে।

এসময় তিনি সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর গণসংযোগে ছিলেন বলে জানা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতার করা হয়েছে।