দেশের অর্থনীতি ও ব্যবসার স্বার্থে জঙ্গি-সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে : ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬

Manual2 Ad Code

জঙ্গি-সন্ত্রাসের বিরোদ্ধে সিলেট উইমেন চেম্বারের মানববন্ধন

Manual3 Ad Code


সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, জঙ্গি-সন্ত্রাসীরা দেশ ও সমাজের শত্র“। জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডের ফলে দেশে ব্যবসা-বাণিজ্যে বিপর্যয় নেমে আসে। অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের ব্যবসায়ীদের। তাই দেশের অর্থনীতি ও ব্যবসার স্বার্থে জঙ্গি-সন্ত্রাসীদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এদের নির্মূল করতে হবে।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে “সন্ত্রাস নয় শন্তি চাই, শঙ্কা মুক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
উইমেন চেম্বারের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি মো. সালা উদ্দিন আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, বিশিষ্ট সংগীত শিল্পী লাভলী দেব, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সিটি কর্পোরেশন অঞ্চলের সভাপতি রেহানা ফারুক শিরিন, সিলেট উইমেন চেম্বারের ডাইরেক্টর রোনা বেগম, রাবেয়া আক্তার রিয়া, সামসুন্নাহার খানম, বিউটি বর্মন, রাহেলা জেরিন কানন, সমন্বয়কারী জাহেদ লস্কর প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code