১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা নিউহাম থেকে ১৪ বছর বয়সী এক সিলেটী বংশোদ্ভূত স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা থেকে নোহা মহসিন নামের ওই স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নোহার পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নোহা বাসা থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি। বাইরে যাওয়ার সময় নোহার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সি ব্লু হ্যাট।
নোহার বাবার নাম মো. মহসিন একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।
এদিকে নোহার রহস্যজনক নিখোঁজের ঘটনায় তার বাবা-মা সহ স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, নোহার সন্ধানে তারা তদন্ত শুরু করেছে।
এর আগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরে জানা যায়, তারা আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গিয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D