সিলেটে বিএনপির মানববন্ধন, খালেদাসহ নেতাকর্মীদের মুক্তি দাবি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮

সিলেটে বিএনপির মানববন্ধন, খালেদাসহ নেতাকর্মীদের মুক্তি দাবি

Manual7 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- ‘অবৈধ ফ্যাসিস্ট সরকার রাজনীতির ময়দান থেকে মাইনাস করতেই তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিচারের নামে প্রহসন করছে। এমন আজব বিচার ও ফরমায়েসী রায় জাতি কখনো কল্পনাও করেনি। বাকশালী সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ের বিরুদ্ধে করা আপীলেও ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এমন রায় দেশের বিচার বিভাগের ইতিহাসে কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে।’

বুধবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলায়’ একের পর এক ‘ফরমায়েসী সাজার’ প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

Manual8 Ad Code

তারা কারান্তরীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, খালেদার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, বিএনপি নেতা আকবর আলী ও মঈন উদ্দিনসহ সকল নেতাদের মুক্তি দাবি করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফীন জিল্লুর, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, মহানগর সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, জেলা স্বাস্থ্য সম্পাদক আ.ফ.ম কামাল, যুবদলের কেন্দ্রীয় নেতা ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপী, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন, যুবদল নেতা নেওয়াজ বখত তারেক, সাহিবুর রহমান সুজান, মহানগর বিএনপির সহ-কোষাধ্যক্ষ শেখ মো: ইলিয়াস আলী, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, আব্দুল মালেক, লোকমান আহমদ, আলী হায়দার মজনু, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট আমিন উদ্দিন, আরিফ ইকবাল নেহাল, জাকির হোসেন, শেখ কবির আহমদ, আমিনুর রহমান খোকন, কয়েস আহমদ সাগর, আব্দুল ওয়াহিদ সোহেল, মফিজুর রহমান জুবেদ, আজাদুর রহমান আজাদ, গিয়াস আহমদ মেম্বার, শফিকুল হক মেম্বার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমি বেগম, বিএনপি নেতা ইমরান আহমদ, লিমন আহমদ, দিলোয়ার হোসেন জয়, মুফতী রায়হান উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান নেছার, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, এনামুল হক শামীম, কয়েস আহমদ, আলী আহমদ আলম, জামাল আহমদ খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, ফয়জুর রহমান, ইসহাক আহমদ, রাজন আচার্য্য ও রাবেল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code