২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
জাকার্তা : ইন্দোনেশিয়ার সুমাত্রায় ১৮৯জন যাত্রী নিয়ে লায়ন এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ছেড়ে যাওয়া ১৮৯ জন যাত্রীবাহী একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার সকালে দ্য লায়ন এয়ার ফ্লাইটের একটি বিমান জাকার্তা থেকে পঙ্কাল পিনাংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, বোয়িং-৭৩৭ নামের বিমানটি জাকার্তা বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর অর্থাৎ সকাল ৬টা ৩৩ মিনিটে ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।
দ্য লায়ন এয়ারের মুখপাত্র ধালাং মান্ডালা বলছেন, ‘আমরা এটা নিশ্চিত হয়েছি যে আমাদের একটি বিমান ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির অবস্থান এখনও চিহ্নিত করা যায়নি।’
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে কম খরচের বিমান সংস্থা লায়ন এয়ার ওই ফ্লাইটটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পর বিমানটি যখন সমুদ্র অতিক্রম করছিল তখন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আভ্যন্তরীণ রুটে চলাচলকারী ওই বিমানটি জাকার্তা থেকে সুমাত্রার পাংকাল পিনাং যাচ্ছিল। বিমানটিতে ১৭৮ জন প্রাপ্তবয়স্ক, এক সদ্যজাত, ২ শিশু, ২ জন পাইলট ও ৫ জন কেবিন ক্রু ছিল। ধারণা করা হচ্ছে,বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বলেন, ‘এটি নিশ্চিত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’
এয়ারলাইনের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাত রয়টার্সকে বলেন, ‘আমরা এই মুহুর্তে কোনো মন্তব্য করতে পারছি না। আমরা সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।’
তানজং প্রিয়ক বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ইন্দোনেশিয়ান গণমাধাম্য জানায়, ‘টগবোটটি ধ্বংসাবশেষ পানিতে দেখেছে।’ এদিকে উদ্ধারকারীরা অভিযান শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে বিমানটি বিধ্বস্তের খবর পেয়ে যাত্রীদের স্বজনরা জাকার্তা বিমানবন্দরে গিয়ে ভিড় করছেন। অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D