৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮
ঢাকাস্থ কৃষিবিদ ইন্সটিটিউশন কমপ্লেক্স-এ বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেওয়ার্ক (বিবিডিএন) এর উদ্যোগে শনিবার ‘বিবিডিএন চ্যাম্পিয়ন্স অব ডিজেবিলিটি ইনক্লুসিভ এমপ্লয়মেন্ট এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চলতি বছর প্রতিবন্ধীদের চাকুরী প্রাপ্তিতে অসমান্য অবদান ও সহযোগিতার জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-কে চ্যাম্পিয়ন এওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট চেম্বার অব কমার্সের ভূঁয়সী প্রশংসা করেন। বক্তরা বলেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে এলে বাংলাদেশের প্রতিবন্ধীরা আর পিছিয়ে থাকবে না।
চ্যাম্পিয়ন এওয়ার্ড প্রাপ্ত হয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার সবসময়ই সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৯ শতাংশ প্রতিবন্ধীকে পিছনে রেখে দেশের উন্নয়ন কষ্টসাধ্য। প্রতিবন্ধীরা কোনভাবেই দেশের বোঝা নয় বরং সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে অংশীদার হতে পারে। তিনি সিলেট চেম্বারকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার সুযোগ প্রদানের জন্য বিবিডিএন ও আইএলও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিইএফ এর প্রেসিডেন্ট কামরান টি. রহমান, বিবিডিএন এর চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, আইএলও এর কান্ট্রি ডিরেক্টর মিঃ তৌমো পৌলটিআইনেন, বিবিডিএন’র কো-চেয়ারম্যান মোর্তেজা আর খান, সাদাফ সিদ্দিকী, ট্রাস্টি জনাবা লায়লা রহমান কবির ও মনসুর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ আতিক হোসেন এবং বিবিডিএন, বিইএফ, আইএলও এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D