সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৭ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে : এমপি সামাদ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৭ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে : এমপি সামাদ

Manual1 Ad Code

সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৭ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। দক্ষিণ সুরমাসহ নির্বাচনী এলাকার উন্নয়নের ফিরিশতি তুলে ধরে তিনি বলেন, যারা উন্নয়ন দেখেও না দেখার ভান করে তারা আওয়ামী লীগের শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের মানুষের কল্যাণে ১৮ ঘন্টা কাজ করেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের যে উন্নয়ন হয়েছে তা আজ বহির্বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাজ করে যেতে চাই। আগামী সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক নির্বাচন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করে তাঁকে আবারো ক্ষমতায় পাঠাতে হবে। যারা প্রধানমন্ত্রীর উন্নয়ন অস্বীকার করছেন তারা বিএনপির এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তাদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

Manual3 Ad Code

শনিবার দক্ষিণ সুরমার বাইপাস রোডস্থ রাজদূত কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল ও শাহ ছমির উদ্দিনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব চুনু মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার হাজী জামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, আব্দুস সালাম মর্তু, খিজির খান, পংকী মিয়া, আমির আলী, জেলা কৃষকলীগের সহসভাপতি খলকু মিয়া, হাজী দুদু মিয়া, দাউদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, সিদ্দিকুর রহমান, জায়নাল মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আতিকুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মালিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, কৃষকলীগ নেতা শামীম কবির, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক মুহিত হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আলী, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, নদন্দ পাল, মনছুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, মহিলা নেত্রী রহিমা বেগম, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামীসহ উপজেলার ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code