৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গঠন সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জিরো জিরো জিরো মিলে ফলাফল জিরো হবে।’
বৃহস্পতিবার বিকেলে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে জালালাবাদ গ্যাস কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন,‘‘আমি আগে বলে আসছি,সব জিরো একসঙ্গে মিললে পরে,ফল জিরোই হবে।
তবে বিএনপি যদি নির্বাচনে আসে এবং তাদের ড.কামাল ও বদরুদ্দোজারা সমর্থন দেন,তাহলে তাদের একটা এগজিসটেন্স হবে,আদারওয়াইজ তারা নন এগজিসটেন্স গ্রুপ। যারা ঐক্য প্রক্রিয়া করছেন এদের কোন ভবিষৎত নেই। তারা জিরো।’’
আগামী ২৩ অক্টোবরের সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ পুলিশি অনুমতি না পাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,কেন পুলিশ অনুমতি দিলনা আমার বোধগম্য নয়,এটা দিলেও কোন ক্ষতি হবে সেটা আমার মনে হয়না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এহসানুল হক পাটওয়ারী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন,সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ,শ্রমিকলীগ সিলেট জেলার সভাপতি এজাজুল হক এজাজ ও জালালাবাদ গ্যাস কর্মচারী ইউনিয়নের সভাপতি মুরলী সিংহ প্রমুখ।
এছাড়া, মন্ত্রী বৃহস্পতিবার বিকালে সিলেটে নবনির্মিত সিভিল সার্জন অফিসের ভবন উদ্বোধন এবং রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরী (বিএসএল-৩) এর উদ্বোধন করেন। সিলেট নগরীর শাহী ঈদগাহে বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে কন্টেইনার নির্ভর এ ল্যাবরেটরী স্থাপন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D