৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
সিলেট নগরীর মাছিমপুর মণিপুড়ী পাড়া পরিদর্শণ করেছেন ভারতীয় সহকারি হাইকমিশনার এল. কৃষ্ণামুর্তি।
আজ মঙ্গলবার তিনি মাছিমপুরস্থ মণিপুড়ী পাড়ায় যান। তার সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় এল. কৃষ্ণামুর্তি মাছিমপুর মণিপুড়ী পাড়ায় স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।
সকাল ১১টায় এল. কৃষ্ণামুর্তিকে মণিপুড়ী পাড়ার পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়। এসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে মুগ্ধ করা রাস নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সম্মানিত অতিথির বক্তব্যে ভারতীয় সহকারি সহকারি হাইকমিশনার এল. কৃষ্ণামুর্তি বলেন, মণিপুড়ী সম্প্রদায়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল। মণিপুরী সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বরীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রেখেছিলেন।
এসময় এল. কৃষ্ণামুর্তি মণিপুড়ী সমাজের কৃষ্টি কালচারে মুগ্ধতা প্রকাশ করেন। পরবর্তীতে আবারো মণীপুড়ী পাড়ায় আসার আশা প্রকাশ করেন তিনি।
মণিপুড়ী কমিউনিটি নেতা বিলাস সিংহের সভাপতিত্বে ও মণিপুড়ী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফারুক আহমদ, সিসিকের নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, মণিপুড়ী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি স্বপন কুমার সিংহ, ধীরেন্দ্র সিংহ ধীরু, রবীন্দ্র সিংহ, নারী নেত্রী সুনীলা সিংহা, দেশাশীষ সিংহ প্রমুখ।
এসময় মণিপুড়ী পাড়ার নেতৃবৃন্দ রবীন্দ্র স্মৃতি স্তম্ভ রক্ষণাবেক্ষণের জন্য একটি একাডেমিক কালরাচাল সেন্টার স্থাপনের দাবি জানান। পাশাপাশি মণিপুড়ী পাড়ায় রবীন্দ্র স্মৃতি বিজরিত মন্দিরের অাধুনিকায়নে একটি কমপ্লেক্স স্থাপনেরও দাবী জানানো হয়।
এসময় এল. কৃষ্ণামুর্তি দায়িত্বে থাকাকালীন সময়ে এ বিয়য়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D