১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮
সিলেট-৩ আসনের বর্তমান এমপি ‘রাজাকার পুত্র’ কয়েসের মনোনয়ন দলীয় নেতাকর্মীরা মেনে নেবেনা বলে মন্তব্য করেছেন দক্ষিণ সুরমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অবু জাহিদ।
আজ সোমবার নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এমপি কয়েছের বিরুদ্ধে দক্ষিণ সুরমা উপজেলার উন্নয়ন কার্যক্রম বন্ধ করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি।
তিনি বলেন, ‘সিলেট-৩ আসনের বর্তমান এমপি মাহমুদ উস সামাদ চৌধূরী কয়েস একজন রাজাকারের পুত্র। তার বাবা দেলোয়ার হোসেন ফিরু মুক্তিযোদ্ধের সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের ‘রণাঙ্গণে একাত্তর’ বইয়ে এর উল্লেখ আছে।’
আবু জাহিদ বলেন, ‘ক্ষেভের চাপা আগুন নেতাকর্মীদের মনে। তারা সব কিছু মেনে নেবে, কিন্তু রাজাকার পুত্রের নৌকার মনোনয়ন কোনো অবস্থাতেই মেনে নেবেনা। ইতোমধ্যে তাকে চূড়ান্ত প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
দক্ষিণ সুরমা উপজেলার মানুষ এমসি মাহমুদ উস সামাদের কারণে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত দাবি করে তিনি বলেন, ‘এমপির অসহযোগিতা ও উন্নয়নবিমুখ অসৎ মানসিকতা এর জন্য দায়ী। সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দশা করুণ। দক্ষিণ সুরমার একমাত্র ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পূর্ণাঙ্গ রুপ পায়নি।’
সংবাদ সম্মেলনে এমপি মাহমুদ উস সামাদের বিরুদ্ধে অধিপত্য বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের কোনঠাসা করে রাখারও অভিযোগ আনেন আবু জাহিদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D