২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮
১৫ অক্টোবর ২০১৮, সোমবার : সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হককে আটক করে পুলিশ।
আজ সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে বন্দরবাজার এলাকায় সিলেট স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের ব্যানারে মিছিল বের করা হয়। পরে মধুবনের সামনে পুলিমের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হককে আটক করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া মওদুদুল হককে আটকের কথা স্বীকার করেছেন। তিনি জানান, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D