প্রয়াত ফুটবলারদের স্মরণে সিলেটে শুরু হয়েছে কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

প্রয়াত ফুটবলারদের স্মরণে সিলেটে শুরু হয়েছে কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

Manual3 Ad Code

প্রয়াত ফুটবলারদের স্মরণে সিলেটে শুরু হয়েছে কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮। সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার বেলা ৩টায় টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কাপ্তান হোসেন, সিলেট কমার্স কলেজের চেয়ারম্যান মুহিবুর রহমান, বাহরাইন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো. কয়েস আহমদ, জেলা দলের সাবেক ফুটবলার মনজ রায়, জাতীয় দলের সাবেক ফুটবলার সাহ্জাদা টিপু, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাজা চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ জাহেদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

টুর্ণামেন্টের প্রথম খেলায় তোফা একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় সিরাজ একাদশ। দ্বিতীয় খেলায় সোনালি অতিতকে ৩-০ ব্যবধানে হারায় মোস্তাক একাদশ এবং দিনের শেষের খেলায় বিজন একাদশকে ২-০ হারায় ফখরুল একাদশ।

Manual3 Ad Code

আজ বিকাল ৩টায় একমাত্র সেমিফাইনালে মোখমুখি হবে সিরাজ একাদশ ও ফখরুল একাদশ। খেলার ফাইনালের তারিখ পরে ঘোষণা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code