তারেক রহমান’সহ নেতৃবৃন্দেকে সাজা প্রদানের প্রতিবাদে দক্ষিণ সুরমা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

তারেক রহমান’সহ নেতৃবৃন্দেকে সাজা প্রদানের প্রতিবাদে দক্ষিণ সুরমা বিএনপির বিক্ষোভ মিছিল

Manual6 Ad Code

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মিছিলটি নগরীর রেজিস্টারি মাঠে গিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সরকার ষড়যন্ত্রমুলকভাবে ২১শে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের নাম জড়িয়ে তাঁর বিরুদ্ধে সাজা প্রদান করেছে। জাতি এই রায় প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এই রায় বাতিল করতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Manual3 Ad Code

মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান, শাহ মাহমুদ আলী, আত্তর আলী, দফতর সম্পাদক আশরাফ উদ্দিন বাহার, যুব বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম মঞ্জু, বিএনপি নেতা এনামুল হক মাক্কু, আজির উদ্দিন আহমদ, হাজী আছাদ, আব্দুল মন্নান, শামসুর রহমান শামীম, ইসলাম উদ্দিন, আব্দুল মুকিত, হাজী গোলজার আহমদ, আবুল কালাম, তওফিক উজায়েব সোহেল, আজমল আলী, মকসুদুল করিম নোহেল, মাসুম পারভেজ, বাবরুল হোসেন, আবু সাইদ হিরন, আনোয়ার মিয়া, কামরুল ইসলাম, আজমল আলী, সুহেল আহমদ, আশরাফ আহমদ, মুহিম আহমদ, মকসুদ আহমদ, সোহেল আহমদ, আব্দুর রহমান খান মনসুর, আলামীন, জুনেদ আহমদ, মাসুম আহমদ, বদরুল আলম, লিটন আহমদ, ছালেক আহমদ, বাবুল আহমদ, আজাদুর রহমান আজাদ, মোঃ সেলিম, কামাল হোসেন ভুট্রো, আব্দুর রহমান, বেলাল আহমদ, আছাদ মিয়া রুকন, আশরাফ উদ্দিন সেলিম, মুহিবুর রহমান, সেবুল আহমদ, জুয়েল আহমদ, আব্দুল গণি, লেবু মিয়া, নিজাম উদ্দিন, আক্কাছ আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code