৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ‘বর্তমান সরকার জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলার ফরমায়েশি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারদণ্ড দেয়া এরই অংশ। বিএনপিকে নিশ্চিহ্ন করতে নিরপরাধ নেতৃবৃন্দের বিরুদ্ধে যাবজ্জীবন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। বর্তমার সরকার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্র করছে। এ রায় সরকারের প্রতিহিংসামূলক কর্মকান্ডের বহিঃপ্রকাশ।’
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরী ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মামলা রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী যাবজ্জীবন সাজা প্রদানের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দরা বলেন, ‘২১শে আগষ্টের গ্রেনেড হামলাকে হাতিয়ার বানিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করেছে। তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়িয়ে সাজা প্রদানের রায় জাতি প্রত্যাখ্যান করেছে। দেশের জনগণ আওয়ামীলীগ সরকারের বিচার ব্যবস্থা সম্পর্কে পুরো অবগত আছে। আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মাধ্যমে বাকশালী সরকার গোটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল রোষানল থেকে তাদের অনুগত প্রধান বিচারপতিও রেহাই পান নি। এমন অবস্থায় আওয়ামী লীগের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করা বোকামির শামিল। অবিলম্বে এই রায় বাতিল করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এম. এ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, শাহজামাল নুরুল হুদা, মহানগর সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুগ্ম সাধারণ সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, জেলা মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা হকার্স দলের সাধারণ সম্পাদক খোকন ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D