১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮
২১ অগাস্ট গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে আজ বুধবার সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১০টা থেকেই রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার লক্ষ্যে সোবহানীঘাটস্থ দলীয় কার্যালয়ে অবস্থান নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান ও সেক্রেটারি আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।
পরে বেলা পৌনে ১২টায় রায় ঘোষণা হলে দলীয় নেতাকর্মীরা সোবহানীঘাট থেকে মিছিল বের করেন। মিছিলটি কোর্টপয়েন্টে এসে সমবেশে মিলিত হয়। প্রায় ৩০ মিনিট বক্তব্য দেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সংসদের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, তপন মিত্র প্রমুখ। মিছিল ও সমাবেশে অংশ নেন সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমােবেশে অংশ নেয়া নেতাকর্মীরা রায়কে স্বাগত জানান। তবে অনেকে হামলার ‘মূল হোত’ তারেকের ফাঁসি না হওয়ায় অসস্তোষ প্রকাশ করেন। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান বলেন, ‘দীর্ঘ ১৪ বছর অপেক্ষার অবসান হলো আজ। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ইতিহাস রচিত হলো। ফাঁসির আসামীদের দ্রুত রায় কার্যকর করতে হবে। একই সাথে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে হবে। তা না হলে ২১ আগস্টের শহিদদের আত্মা শান্তি পাবেনা।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D