৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮
৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার : বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় ফরমায়েসী রায় দিয়ে আটক রাখা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে ৯ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা দেওয়ান রেজওয়ান আহমদ ও মহানগর ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মুর্শেদের যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এবার ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় জড়িয়ে ফরমায়েসী রায় প্রদানের চেষ্টা চলছে। এই ফরমায়েসী দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা সাজা প্রদান করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। অবৈধ মন্ত্রী ও আওয়ামীলীগের নেতাদের কথাবার্তায় তা সুস্পষ্টভাবে প্রমাণিত। যদিও এ দেশের বর্তমান আদালতের অবস্থা নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যে পর আইন-আদালত যে অবৈধ দেশের নির্বাহী প্রধানের হাতের মুঠোতে আবদ্ধ, তা নতুন করে আর বলার প্রয়োজন নেই। তবুও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সরকারের পতনের শেষ পেরেক হবে যদি কোন ফরমায়েসী রায় এভাবে প্রদান করা হয়।
ইতোমধ্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের আস্থা ও ভালোবাসর প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েসী রায়ের মাধ্যমে কারান্তরীন করে রাখা হয়েছে তার মাশুল কড়ায় গন্ডায় এ সরকারকেই দিতে হবে। নতুন করে এবার যদি আবার ফাসানোর চেষ্টা করা হয় তবে জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই অবৈধ সরকারের মসনদ তছনছ করে দেওয়া হবে। এবং এই সরকারের অব্যাহত ফরমায়েসী রায় হবে ইতিহাসের কলংকজনক একটি অধ্যায়।
প্রশাসনের উদ্দেশ্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী সেই অনুযায়ী আচরণ করবেন। নতুবা দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন থেকে প্রজাতন্ত্রের মালিক জনগণের ইচ্ছায় দেশ পরিচালনা করুন, কোন অবৈধ শাসকের গোষ্ঠীর কথায় নয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সাইদুর রহমান বুদুরী, আলাউর রহমান লয়লু, আব্দুস সাত্তার মামুন, সেলিম আহমদ মাহমুদ, মুরাদ আহমদ চৌধুরী, মাছুদ আহমদ কবির, মঞ্জুর হোসেন মজনু, আবু সাঈদ মো. তায়েফ, যুবদল নেতা জাকির হোসেন কয়েছ, সোহেল আহমদ, আলী আব্বাস, হোসেন আহমদ রুহুল, আব্দুল মান্নান, মারুফ আহমদ টিপু, ইফতেখারুল আলম, আলতাফ হোসেন টিটু, দবির আহমদ, মো. রাসেল আহমদ, ছাত্রদল নেতা মঞ্জু আহমদ, সুহীন আহমদ, কামরুল হাসান চৌধুরী তুহিন, বিশ্বজিৎ দেব শেখর, দেলোয়ার হোসেন সায়েম, রুহেল আহমদ, কাওসার হোসেন রকি, হোসেন খান এমাদ, মীর সাইদুর রহমান আয়াদ, রেজওয়ান হোসেন রিমু, মামুনুর রশীদ মামুন, কাওসার আহমদ শিবলু, আহমদ শাহীন, খান হাসান, শাহরিয়ার আশফাক শাহী, আলাউদ্দিন আহমদ, আলী আহমদ শাকিল, শফি চৌধুরী, শাহরিয়ার আল জাকারিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D