১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের শোহাইর শহরে একটি মাইক্রোবাসের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহত ২০ জনের ১৮ জন ওই দুই গাড়ির যাত্রী আর বাকি দুইজন পথচারী বলে জানা যায়।
শনিবার দুপুরে একটি মাইক্রোবাসে কিছু লোক একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। নিহতদের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের জাতীয় গণপরিবহন নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট সংবাদ সম্মেলনে বলেন, ২০০৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
রবিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাদের ধারণা, দুর্ঘটনা ঘটা গাড়িটির আরোহীরা হয়তো সিটবেল্ট না বেধেই যাত্রা করেছিলো।
কর্তৃপক্ষ আরো জানায়, দুর্ঘটনায় আক্রান্তদের সার্বক্ষণিক সহায়তায় একটি জরুরি ফোন নম্বর চালু করা হয়েছে। এবং অন্তত পাঁচ দিন ঘটনাস্থলে তদন্ত দল অবস্থান করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D