১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮
কৃষিবিদদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে তারা দেশকে ক্ষুধামুক্ত করছেন। যে কারণে দেশ থেকে দারিদ্রতাও দূর হচ্ছে।
রোববার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী আরও বলেন, কৃষিবিদদের কল্যাণেই দেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত। নতুন প্রযুক্তির সমন্বয়ে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে তোলার চেষ্টা করবেন তারা।
সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
এর আগে বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ২য় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদ ভবন ও অতিথি ভবনের উদ্বোধন এবং কেন্দ্রীয় মিলনায়তন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী। এ উপলক্ষে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন তিনি।
সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েবের সঞ্চলনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক প্রফেসর হারুন অর রশীদ, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান।
আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে।
সভায় সিকৃবির বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D