৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮
৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার : আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। ‘উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে শুরু হয়েছে এ মেলা। মেলা চলবে শনিবার পর্যন্ত।
উন্নয়ন মেলা উপলক্ষে সকালে নগরীর ৯টার দিকে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলীয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা্ এসময় তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে জনগণ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে। জনগণের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণা আলীয়া মাদ্রাসা মাঠে সম্প্রচার করা হয়।
সিলেটে ফিতা কেটে উন্নয়ন মেলার দ্বার উন্মোচন করেন মন্ত্রিপরিষদ সচিব এন এম জিয়াউল আলম। এসময় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা স্টলসহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া মেলা শেষ হবে রাত ৮টায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D