১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল।
বেসরকারিভাবে প্রাপ্ত হিসাবে রাবেল পেয়েছেন ৪১৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩৯৫৭ ভোট।
অপর দুই প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৩৫৫৬ ভোট এবং মহি উস সুন্নাহ চৌধুরী সার্জিস পেয়েছেন ৩৩৫৪ ভোট।
বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে নির্বাচনের ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ৪ হাজার ১ শত ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদন্ধি প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩হাজার ৯ শত ৫৭ ভোট। নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) পেয়েছেন ৩ হাজার ৫ শত ৫৬ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩হাজার ৩ শত ৫৪ ভোট।
এর আগে বুধবার সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।
এই পৌরসভায় সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। এই নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D