২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
আঙ্কারা : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তুরস্কে এখন কোনো ধরনের অর্থনৈতিক সঙ্কট নেই। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা’ বলে উল্লেখ করেছেন। এরদোগানের মতে তুরস্ক এখন খুবই ধনী একটি দেশ যা ২০ বছর পূর্বেও ছিল না।
বুধবার একটি জনসভায় যোগ দিয়ে এরদোগান বলেন, ‘এখানে এখন আর কোনো সঙ্কট নেই, কারো কোনো ধরনের অযাচিত বার্তায় আপনারা ভ্রান্ত হবেন না। এগুলো সবই অপ-প্রচার। সত্যিকার অর্থেই এখানে কোনো সঙ্কট নেই। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রতিদিনই পূর্বের তুলনায় শক্তিশালী হচ্ছি। আমরা আরো শক্তিশালী হবো।’
চলতি বছরের আগস্ট মাস থেকে তুর্কি মুদ্রা লিরা ডলারের বিপরীতে ৪০ শতাংশ মূল্য হারিয়েছিল যার ফলে তুরস্কে অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিলো। এরদোগান এ অবস্থা থেকে এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং সে দিকেই ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
এরদোগান সম্প্রতি একটি প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের কথা তুলে ধরেন। এই অধ্যাদেশের মাধ্যমে বর্তমানে তুরস্কে বসবাসরত ব্যবসায়ীদেরকে যেকোনো ব্যবসায়ীক লেনদেন তুর্কি মুদ্রা লিরাতে করার জন্য বাধ্য করা হয়েছিল।
‘এখন থেকে তুরস্কে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য মার্কিন ডলারে করা যাবে না। এখন থেকে তুর্কিতে লিরা কার্যকরী হবে। অন্যথায় তাদেরকে এর মূল্য দিতে হবে।’
‘আপনারা ব্যবসা বাণিজ্য করবেন লিরাতে এবং যেকোনো কিছু ক্রয় করবেন লিরার মাধ্যমে। তবে কিছু সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার হিসেব ভিন্ন বিষয়।’-এরদোগান এমনটি জানান।
সূত্রঃ হুররিয়াত ডেইলি নিউজ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D